চাকরি দেয়ার নাম করে কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ | আপন নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা
চাকরি দেয়ার নাম করে কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ

চাকরি দেয়ার নাম করে কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় চাকরির প্রলোভন দেখিয়ে ১৫ বছরের এক কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ জুলাই) সকালে উপজেলার চর সুহরি এলাকার ইব্রাহিম দফাদারের বসতঘরে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে দাবি ভুক্তভোগীর।

গ্রেপ্তার দুইজন হলেন, রিয়াজ হাওলাদার (২১) ও রাব্বি গাজী (২০)। তাদের দু’জনের বাড়ি উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আটখালী গ্রামে।

রিয়াজ পেশায় মোটরসাইকেল চালক এবং রাব্বি গাজী রাজমিস্ত্রি।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে ভিকটিম আসামীদের পূর্ব পরিচিত। চাকরির প্রলোভন দেখিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হবে, যোগ করেন ওসি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!