শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
টাকা আত্মসাৎ মামলায় ‘কুয়াকাটা হুজুরের’ জামিন

টাকা আত্মসাৎ মামলায় ‘কুয়াকাটা হুজুরের’ জামিন

অনলাইন ডেস্ক।। এহসান গ্রুপের কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় “কুয়াকাটা হুজুর” হাফিজুর রহমান সিদ্দিকীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৫ জুলাই) বিকেলে পিরোজপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদনের শুনানির জন্য হাজিরা দেন তিনি।

এ সময় আদালতের বিচারক আবু জাফর মো. নোমান শুনানি শেষে হাফিজুর রহমানের জামিন আবেদন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী দেলওয়ার হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এহসান গ্রুপের কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় করা পাঁচটি মামলায় কুয়াকাটা হুজুর খ্যাত হাফিজুর রহমান সিদ্দিকীকে আসামি করা হয়েছিল। উচ্চ আদালত থেকে ৪২ দিনের জামিন শেষে গত মঙ্গলবার (১৯ জুলাই) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত রোববার শুনানির তারিখ ধার্য করেন। এদিন পাঁচ মামলার আংশিক শুনানি হয়। আজ পরবর্তী শুনানির জন্য আদালত তারিখ ধার্য করেন। সম্পূর্ণ শুনানি শেষে আদালত হাফিজুর রহমান সিদ্দিকীর স্থায়ী জামিন মঞ্জুর করেন।

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ১৭ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় এহসান গ্রুপের চেয়ারম্যান রাগিব আহসানসহ তার ভাইয়েরা বর্তমানে কারাগারে। এরই মধ্যে তাদের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করে জেলা প্রশাসকের আওতায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!