সাংবাদিককে গালাগাল করা সেই ইউএনওকে ওএসডির নির্দেশ | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
সাংবাদিককে গালাগাল করা সেই ইউএনওকে ওএসডির নির্দেশ

সাংবাদিককে গালাগাল করা সেই ইউএনওকে ওএসডির নির্দেশ

অনলাইন ডেস্ক।। সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করায় কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে মোহাম্মদ কায়সারকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

তিনি বলেন, ইতোমধ্যে তাকে ওএসডি করে নিয়ে আসার জন্য বলা হয়েছে। এখন উচ্চআদালত কি নির্দেশনা দেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রায় ৫০০টি উপজেলার ৫০০ জন লোকের মধ্যে সবাই ভালো হবে, সেটা আপনি কীভাবে আশা করেন? আমাদের প্রতি নির্দেশনা আছে তাকে ওএসডি করে নিয়ে এসে তার বিরুদ্ধে আদালত কী ইনস্ট্রাকশন দেন সে অনুযায়ী অ্যাকশন নেওয়ার জন্য।

তিনি আরও বলেন, রোববার বিভাগীয় কমিশনারদের সম্মেলনে জোরালোভাবে বলা হয়েছে তারা যখন জেলায় যাবেন তখন সব কর্মকর্তাদের সঙ্গে মাথা ঠাণ্ডা রেখে কাজ করবেন।…এটি তো সাংবাদিকের বিষয় নয়, এ ভাষায় কারও সঙ্গে কথা বলা যায় না। যত বেশি ব্যবস্থাপনার কাজে থাকবেন, ওপরে থাকবেন তত বেশি মাথা ঠান্ডা করে কথা বলতে হবে।

প্রসঙ্গত, নিচু জমিতে সরকারি টাকায় সরকারি ঘর নির্মাণের সংবাদ প্রকাশ করায় গত বৃহস্পতিবার একটি অনলাইন পোর্টালের প্রতিবেদককে গালাগাল করেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরু। এ গালাগালের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এতে ইউএনওর ব্যাপক সমালোচনা হয়। পরদিন শুক্রবার বিকালে শহরের হিলডাউন সার্কিট হাউসের সম্মেলনকক্ষে উভয় পক্ষকে নিয়ে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের উদ্যোগে বৈঠক হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!