শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় অবৈধ বালু উত্তোলনে হুমকির মুখে কৃষিজমি ও বসতবাড়ি

গলাচিপায় অবৈধ বালু উত্তোলনে হুমকির মুখে কৃষিজমি ও বসতবাড়ি

বিশেষ প্রতিবেদকঃ 

পটুয়াখালীর গলাচিপায় প্রকাশ্যে ড্রেজার মেশিন
দিয়ে নদী থেকে অবৈধ বালু উত্তোলনে হুমকীর মুখে পড়েছে কৃষিজমি, বসতবাড়ি, হাট-বাজারসহ নানা স্থাপনা। এ নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সাধারণ মানুষ সংশ্লিষ্ট বিভাগে বহুবার অভিযোগ জানিয়েও কোন ফল হয়নি।

উপজেলার সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের পশ্চিম পাশ দিয়ে বয়ে যাওয়া রামনাবাদ নদীর প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকায় এলাকার সাধারণ মানুষ তাদের জমি ও বসতঘর নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন।

এ বিষয়ে ভুক্তভোগী খলিলুর রহমান, আলমগীর হাওলাদার, কুদ্দুছ হাওলাদার ও ইমাম হোসেন জানান, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সরকারি ওয়াপদা বেড়িবাঁধ ভেঙ্গে যাচ্ছে। থাকার ঘর, কৃষিজমি ও স্থানীয় বাজার হুমকীর মুখে পড়েছে।
শীঘ্রই এই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ করা না হলে বদলে যেতে পারে প্রাকৃতিক পরিবেশ।

মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার জানান, প্রভাবশালীরা ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে এভাবে অবৈধ বালু উত্তোলন করলে সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামসহ গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামই একদিন নদী গর্ভে নিশ্চিহ্ন হয়ে যাবে।

গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাদি জানান, এভাবে অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে চরখালী, পক্ষিয়া ও বোয়ালিয়া গ্রাম দু’ এক মাসের মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম জানান, বুধবার থেকে তাদেরকে সাগরের ডুবোচর এলাকায় গিয়ে বালু উত্তোলন করতে বলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!