কুয়াকাটায় ভেসে এলো অর্ধগলিত তিমি | আপন নিউজ

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ধান কাটতে বাঁধা দেয়ায় চার নারীসহ পাঁচজনকে কু’পি’য়ে জ’খ’ম গলাচিপায় উৎপাত বেড়েছে ভূমিদস্যুদের,জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ কলাপাড়ায় মোয়াজ্জেম রুস্তম জমাদার চিকিৎসাবিহীন বাড়িতে অবহেলায় দিন কাটাচ্ছেন কলাপাড়ায় মহাসড়কে মাইক্রোবাস উল্টে দুই পর্যটক আ’হ’ত কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া
কুয়াকাটায় ভেসে এলো অর্ধগলিত তিমি

কুয়াকাটায় ভেসে এলো অর্ধগলিত তিমি

চঞ্চল সাহা।। কুয়াকাটায় জোয়ারের পানিতে ভেসে এসেছে অর্ধগলিত একটি তিমি মাছ। শনিবার সকাল পৌনে আটটার দিকে কুয়াকাটা ঝাউ বাগান সংলগ্ন সি-বীচে তিমিটি ভেসে আসে । প্রথমে স্থানীয় বাসিন্দারা তিমিটি দেখে প্রশাসনকে জানায়। তাৎক্ষনিক শতশত মানুষ এটি দেখতে ভীড় জমায়। তিমিটি বেলিন প্রজাতির বলে মৎস্য গবেষকরা ধারনা করছেন। এটি অন্ততঃ ৩১ ফুট দৈর্ঘ্য এবং প্রস্থ অন্ততঃ সাড়ে পাঁচ ফুট। তিমিটি অর্ধগলিত বলে এর বিভিন্ন অংশ ছুটে,ফেটে গেছে। স্থানীয়দের ধারনা, এটি অন্ততঃ ২০ দিন আগে মারা গেছে। পুরো মাছটি অন্ততঃ ৪০/৪৫ ফুট দৈর্ঘ্য হতে পারে বলে মনে করছেন প্রত্্যক্ষদর্শীরা।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সভাপতি মো.রুমান ইমতিয়াজ তুষার জানান, সাগরে ডলফিন মারা যাচ্ছে আংশকাজনক হারে, এখন তিমিও মারা যাচ্ছে। তবে এর কারন উদঘ্টানের চেষ্টা করা হচ্ছে।

ইকোফিস প্রকল্পের পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, ধারনা করা হচ্ছে এটি বেলিন প্রজাতির তিমি মাছ। তবে অর্ধগলিত বলে প্রজাতির বিষয়টি স্পষ্ট করা যাচ্ছে না। এর মৃত্যুর কারন উদঘাটনের জন্য গবেষনা চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!