গলাচিপায় খাবার খেয়ে অসুস্থ-৬ | আপন নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা
গলাচিপায় খাবার খেয়ে অসুস্থ-৬

গলাচিপায় খাবার খেয়ে অসুস্থ-৬

সঞ্জিব দাস,গলাচিপা।। গলাচিপায় খাবার খেয়ে দুই পরিবারের ৬ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার গজালিয়া ইউনিয়নের দক্ষিণ হরিদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার সকালে স্থানীয়রা উদ্ধার করে অসুস্থ হাচন ভানু (৮০), জোনাকী বেগম (২২), সাবিহা (২), মনিরা বেগম (৩৮), ইমা (১২) ও সাইদুল ইসলামকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অসুস্থরা সকলে ওই গ্রামের বাসিন্দা।

রোগীর স্বজন সোহাগ ও ফোরকান গাজী জানান, বৃহস্পতিবার রাতের খাবার খাওয়ার কিছুক্ষণ পর তারা অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান না ফেরায় শুক্রবার সকালে তারা অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নোমান জানান, খাবারের সঙ্গে অতিমাত্রায় ঘুমের ওষুধ খাওয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছেন। রোগী মোটামুটি সুস্থ। শনিবার সকালে হাসপাতাল থেকে তাদেরকে রিলিজ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!