গলাচিপায় স্বামী-স্ত্রী দুইজনই আগুনে পুড়ে দগ্ধ | আপন নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা
গলাচিপায় স্বামী-স্ত্রী দুইজনই আগুনে পুড়ে দগ্ধ

গলাচিপায় স্বামী-স্ত্রী দুইজনই আগুনে পুড়ে দগ্ধ

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় আল আমীন (৩৫) ও ফাহিমা বেগম (৩০) নামের স্বামী স্ত্রী দুইজন আগুনে পুড়ে দগ্ধ হয়েছেন।

ঘটনাটি ঘটেছে গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোডাউন রোডে সোমবার বেলা ১১টায়। ব্যবসায়ী আল আমীন গলাচিপা সদর ইউনিয়নের রতনদী গ্রামে ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জানা গেছে, ছেলের জন্য স্ত্রী ফাহিমা বেগম চিপস ভাজতে গেলে গ্যাসের চুলা অন করলে তাৎক্ষণিক শরীরে আগুন ধরে যায়। তখন আল আমীন বাথরুমে ছিলেন। ছোট ছেলের চিৎকার শুনে আল আমীন বেরিয়ে এসে তার স্ত্রীর গায়ে আগুন দেখে কোলে করে নিয়ে ডোবায় ফেলে দেন। তখন দুইজন পুড়ে গুরুতর আহত হন। গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার ও নার্স জানান, তাদের শরীর অনেকাংশ পুড়ে ক্ষতি গ্রস্থ হয়েছে। তবে শরীর থেকে দুর্গন্ধ পাওয়া গেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে পাঠানো হয়েছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, স্বামী-স্ত্রী দুইজনই দগ্ধ। কেউ কোনো অভিযোগ জানায়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!