“আমরা কলাপাড়াবাসী” সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন | আপন নিউজ

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ধান কাটতে বাঁধা দেয়ায় চার নারীসহ পাঁচজনকে কু’পি’য়ে জ’খ’ম গলাচিপায় উৎপাত বেড়েছে ভূমিদস্যুদের,জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ কলাপাড়ায় মোয়াজ্জেম রুস্তম জমাদার চিকিৎসাবিহীন বাড়িতে অবহেলায় দিন কাটাচ্ছেন কলাপাড়ায় মহাসড়কে মাইক্রোবাস উল্টে দুই পর্যটক আ’হ’ত কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া
“আমরা কলাপাড়াবাসী” সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন

“আমরা কলাপাড়াবাসী” সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন

নাজমুস সাকিব।। ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে আমরা কলাপাড়াবাসী সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২২’ পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল ৩.১০ পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করে সংগঠনটি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খেপুপাড়া নেছারুদ্দীন ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক, আলিম উজ্জামান, সহকারী অধ্যাপক, আবদুল মান্নান, ইংরেজি লেকচারার, আতাউর রহমান, শিক্ষক, ফোরকানুল ইসলাম, কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন উদ্দিন।

বৃক্ষরোপন শেষে সদস্যরা বলেন, “উপকূলীয় অঞ্চলে পূর্বের ন্যায় বৃক্ষরোপন কর্মসূচী আর তেমন দেখছি না। সিডর বন্যার পর এই অঞ্চল যেভাবে বনশূন্য হয়েছে এটা আমাদের অঞ্চলের জন্য উদ্বেগের বিষয়। উপকূলীয় বন বিভাগ এর তত্ত্বাবধায়নে পরিকল্পিত বনায়নের জন্য আহবান জানাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আমরা কলাপাড়াবাসী সেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম, প্রচার সম্পাদক রিদয়, মিলন, রাতুল, হেমায়েত নাজমুস সাকিব প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!