কলাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
কলাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

কলাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে হিমু মৃধা (৩৫) ও তার স্ত্রী খাদিজা বেগম (২৫) কে পিটিয়ে জখন করার অভিযোগ পাওয়া গেছে। তাদের আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত হিমু মৃধা জানান, পূর্ব শত্রুতা জের ধরে ঘটনার দিন বাড়ির পুকুরের মাছ ধরার সময় মিথ্যা চোরের অপবাদ দিয়ে একই গ্রামের রাসেল আকন, রাজ্জাক আকন ও বারেক আকন সহ ১০/১২ জন লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে জখম করে। তিনি আরো বলেন, এসময় আমাকে রক্ষা করতে আমার স্ত্রী এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়িভাবে পিটিয়ে জখম করে। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। এ ঘটনায় মামলা প্রস্তুত চলছে বলে তিনি জানিয়েছেন।

এ ব্যাপারে কলাপাড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, এ ঘটনা এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!