গলাচিপায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া কিশোরীর রহস্যজনক মৃত্যু | আপন নিউজ

রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির উদ্যোগে শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ আমতলীতে ছাত্রীকে তুলে নিতে বাঁধা দেয়ায় মাদ্রাসা সুপারকে মা’রধ’র; থানায় অভিযোগ আমতলীর নবাগত ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা কলাপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ
গলাচিপায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া কিশোরীর রহস্যজনক মৃত্যু

গলাচিপায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া কিশোরীর রহস্যজনক মৃত্যু

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী ফারিয়া (১২) ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছোট মেয়ে ও চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পরিবারের পক্ষ থেকে দাদা হাশেম হাওলাদারের সাথে মাছ ধরতে গিয়ে মারা যাওয়ার কথা জানানো হলেও কিশোরীর গলায় আঘাতের চিহ্ন দেখে কর্তব্যরত চিকিৎসকরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ কিশোরীর বাড়ি গিয়ে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানোর আলামত দেখতে পায়। নিহতের পরিবার জানায়, সকালে ফারিয়া দাদার সাথে উন্মুক্ত খালে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে ভেজা কাপড়ে বাড়িতে এসেই ফারিয়া অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম জানান, নিহত ওই কিশোরীর গলায় কালশিটে চিহ্ন দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!