কলাপাড়ায় চার ইউনিয়নে ডাকাত আতংক, মসজিদে মসজিদে সর্তকতার মাইকিং | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় চার ইউনিয়নে ডাকাত আতংক, মসজিদে মসজিদে সর্তকতার মাইকিং

কলাপাড়ায় চার ইউনিয়নে ডাকাত আতংক, মসজিদে মসজিদে সর্তকতার মাইকিং

চঞ্চল সাহা: কলাপাড়ায় চারটি ইউনিয়নের দুই শতাধিক গ্রামে বুধবার রাতে ডাকাত আতংক দেখা দিয়েছে। এসব ইউনিয়নের সকল মসজিদ থেকে জনগনকে সর্তক থাকার জন্য মাইকিং করা হয়। এতে হাজার হাজার মানুষ রাত জেগে পাহারা দিয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অন্ততঃ চারটি টিম ওই ইউনিয়ন গুলোর গ্রামে গ্রামে ঘুরে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারন মানুষ যাতে হয়রানির শিকার না হয় তার জন্য সারা রাত পুলিশী টহল অব্যাহত রেখেছেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০ টার দিকে পাশ্ববর্তী উপজেলা আমতলীতে ২৫ /৩০ জনের একজন ডাকাত ঢুকে পড়েছে। এমনি গুজব কলাপাড়ার ধানখালী ইউনিয়ন, চম্পাপুর, টিয়াখালী এবং চাকামইয়া ইউনিয়নে ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। ছড়িয়ে পড়ে আতংক। এতে এলাকার ইউনিয়ন পরিষদ এবং থানা পুলিশের নির্দেশে সকল মসজিদ এবং মাদ্রাসা থেকে মাইকিং করে সর্তক করে দেয়া হয়। ফলে সারারাত মানুষ র্নিঘুম রাত কাটিয়ে গ্রামের পর গ্রাম পাহাড়া দিয়েছেন।

টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মাহমুদুল হাসান সুজন মোল্লা জানান, অন্ততঃ দুই মাস আগে থেকে বড় ধরনের একটি চক্র এ এলাকায় হানা দেয়ার চেষ্টা চালাচ্ছে। এদের সাথে স্থানীয় লোকজন জড়িত রয়েছে। বুধবার রাতে ডাকাত আতংকে মানুষ সারারাত জেগে তার ইউনিয়নে পাহাড়া দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রিয়াজ তালুকদার জানান, রাত ১১ টার দিকে এমন খবর ছড়িয়ে পড়লে সকল মসজিদ এবং মাদ্রাসা থেকে সর্তকতার মাইকিং করা হয়।

চম্পাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.রিন্টু তালুকদার জানান, ইউনিয়নের সকল চৌকিদার নামিয়ে দেয়া হয়েছে। এছাড়া তার এলাকায়ও মসজিদে মসজিদে মানুষকে সর্তক করে মাইকিং করেছেন বলে তিনি উল্লেখ করেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, থানা থেকে দু’টি টিম ভাগ হয়ে বিভিন্ন ইউনিয়নে পুলিশী টহল অব্যাহত রেখেছেন। এছাড়া সাধারন মানুষ যারা নির্দোষ, কোন কারনে বেশী রাতেও চলাফেরা করেন, তারা যাতে হয়রানি না হয় সেজন্য পুলিশ তৎপর ছিল বলে উল্লেখ করেন তিনি।

এদিকে,গত একমাস ধরে কলাপাড়া পৌরশহর সহ বিভিন্ন ইউনিয়নের বাসা-বাড়ীতে চুরি লেগেই আছে। এসব চোরেরা রাতে চুরি ছাড়াও দিনে-দুপুরে চুরি করে আসছে বলে ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!