গলাচিপায় ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫তম জন্মবার্ষিকী পালিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
গলাচিপায় ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫তম জন্মবার্ষিকী পালিত

গলাচিপায় ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫তম জন্মবার্ষিকী পালিত

সঞ্জিব দাস, গলাচিপা: যুগে-যুগে সনাতন ধর্মবলম্বীদের মাঝে সাধক ও ধর্মের সত্য বানী ও ন্যায়ের পথে মানবকুলকে, যে মহাপুরুষেরা জাগতিক পৃথিবীতে আর্বিভাব ঘটেছে, তাদের মধ্যে ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তী ওরফে অনুকূল ঠাকুর অন্যতম একজন। তার ১শত ৩৫তম জন্মবার্ষিকীতে, গলাচিপায় সৎ সংঙ্গের উপজেলা কমিটি আয়োজনে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে, দিবসটি পালন করে।২৩ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টায় গলাচিপা কেন্দ্রীয় কলিমন্দির প্রাঙ্গন থেকে, ব্যান্ড পার্টি বাজিয়ে শত-শত ভক্তবৃন্দ, নারী পুরুষসহ এক বর্ণ্যঢ্য র‌্যালি মিছিল বের করে। র‌্যলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিমন্দিরে পুজা অর্চনা, প্রসাদ বিতরণ শেষে, অনুকূল ঠাকুরের জীবন দর্শন ও স্মরণীয় বানী নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন, গলাচিপা উপজেলা সৎ সংঙ্গ কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট বাবু শংকর লাল দাস।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ। বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, পৌর মেয়র আহসানুল হক তুহিন , কেন্দ্রীয় কালি কমিটির সভাপতি দিলীপ কুমার বনিক, অবসর প্রাপ্ত শিক্ষক পন্ডিত সুধীর রঞ্জন শীল, সৎ সংঙ্গের সাধারণ সম্পাদক সত্য রঞ্জন কর্মকার, বিশিষ্ট ব্যবসায়ী শিবু লাল দাস ও বাবু হরি কর্মকার প্রমুখ।

এছাড়া সন্ধ্যায় ধর্মীয় গীত ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অনুকূল ঠাকুরের, শত-শত অনুসারী ভক্তরা অংশ নেয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!