শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গলাচিপায় জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সঞ্জিব দাস, গলাচিপা: দুনিয়ার মজদূর একহও, লড়াই করো’ এই স্লোগান নিয়ে গলাচিপায় জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সুসজ্জিত ব্যান্ড দল নিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১২ অক্টোবর) সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১০ টায় গলাচিপা উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইব্রা‌হিম দফাদার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আল আ‌মিন’র সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচন সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহম্মদ সাহিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র আহসানুল হক তুহিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন কুমার বিশ্বাস, প্রচার সম্পাদক মো: কাওসার তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো: হারুন অর রশিদ হাওলাদার, পৌর শ্রমিক লীগের সভাপতি মো: জালাল হাওলাদার, সাধারণ সম্পাদক মো: শাকিল মোশাররফ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।

সভা শেষে উপজেলা শ্রমিক লীগের উদ্যােগে একটি আনন্দ র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!