রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় অতিরিক্ত টোল আদায়ে আদায়কারীকে জরিমানা

গলাচিপায় অতিরিক্ত টোল আদায়ে আদায়কারীকে জরিমানা

সঞ্জিব দাস, গলাচিপা: উপজেলার গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় টোল আদায়কারীকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে ওই খেয়াঘাটে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম। জানা যায়, পটুয়াখালী জেলা পরিষদ থেকে গলাচিপা টু হরিদেবপুর খেয়াঘাট ১৪২৯ বাংলা সনের পহেলা বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত ইজারা তোলার দায়িত্ব পান শিবুলাল দাস। তিনি প্রতিনিধির মাধ্যমে টোল আদায় করে আসছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক খেয়া পারাপারের এক যাত্রী বলেন, টোল আদায়কারীরা একটি ছোট খেলনা থেকে ৩০০ টাকা দাবি করেন। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তার মারধর করা হয়।

উপজেলার নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মহিউদ্দিন আল হেলাল ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এলে টোল প্রতিনিধি নাইমুল ইসলামকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্যাতনের শিকার ব্যক্তি যদি লিখিত অভিযোগ দেন তাহলে বিষয়টি আইনিভাবে দেখা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!