রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
ভয়ে আত্মগোপনে ছিল গলাচিপার মুন্না

ভয়ে আত্মগোপনে ছিল গলাচিপার মুন্না

সঞ্জিব দাস,গলাচিপা: গলাচিপায় নিখোঁজ মুন্না হাওলাদারকে ৬ মাস পরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ। ভয়ে আত্মগোপনে ছিল মুন্না।

থানা সূত্রে জানা যায়, গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া ৯নং ওয়ার্ডের রাঢ়ী বাড়ির বাদী মোসা. হাসিনা বেগমের ছেলে মুন্নাকে গত ১০ মে চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ও মারধর করে শিকলে বেঁধে রাখলে তা সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন পত্রিকা ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় প্রচার হয়। মুন্নাকে রাতে ঘরে নিয়ে গেলে মুন্না গভীর রাতের কোনো এক ফাঁকে বাড়ি থেকে পালিয়ে ঢাকায় চলে যায়।

মুন্নাকে না পেয়ে তখন মুন্নার মা বাদী হয়ে মো. হযরত আলী, তানিয়া বেগমসহ ৫ জনকে আসামি করে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তখন ৩ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। তারা আদালতের মাধ্যমে জামিন নিয়ে আসলেও মুন্নাকে তখনো খুঁজে পাওয়া যায়নি। মুন্না নিজ থেকেই ভয়ে আত্মগোপনে থাকে এতদিন।

১৯ অক্টোবর মুন্নাকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ থেকে গলাচিপা থানা পুলিশ উদ্ধার করে ২০ অক্টোবর গলাচিপা থানা হেফাজতে নিয়ে আসে। ২১ অক্টোবর সকালে মুন্নাকে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে মুন্নাকে ঢাকার নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছি। আমরা মুন্নাকে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করেছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!