গলাচিপায় গাছের চাপায় মসজিদের ইমাম গুরতর আহত | আপন নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা
গলাচিপায় গাছের চাপায় মসজিদের ইমাম গুরতর আহত

গলাচিপায় গাছের চাপায় মসজিদের ইমাম গুরতর আহত

সঞ্জিব দাস,গলাচিপা: ঘূর্ণিঝড় “সিত্রাং” এর তান্ডবে গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন চরবিশ্বাসের বটতলা বাজার হাজী মেহের আলী জামে মসজিদের ইমামের বাড়িতে গাছ পড়ে তার থাকার ঘর ও অজুখানা ভেঙ্গে গেছে। গাছের চাঁপায় ইমাম মোঃ ইসমাইল গুরতর আহত হন। আবহাওয়া খারাপের জন্য হুজুর কে নিয়ে হাসপাতালে যেতে পারছেন না প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন বাসায়। আজ সকল ৫ টায় সময় তার ঘরের উপরে গাছ পরে। তিনি গাছের নিচে চাপা পরেন, চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে। তার ঘড় এবং সোবার চকি ভেঙ্গে যায় তার নিচে ইসমাইল চাপা পরেন। স্থানীয় লোক জন গাছ কেটে তাকে উদ্ধার করেন। তার ঘাড় এবং পিঠের উপরে গাছ পড়ায় প্রচন্ড ব্যথা পেয়েছে।

তার বড় ছেলে জাকারিয়া জানান,আবহাওয়া প্রচন্ড খারাপ হওয়ার কারনে কোথায়ও যেতে পারছিনা। খেয়া, ট্রলার সব ধরনের জানবাহন চলাল বন্ধ আছে এমন কি ওষুধের দোকান বন্ধ আছে। আমরা তাকে গরম পানির ছ্যাকা এবং বাসায় থাকা বিষ ব্যাথার ওষুধ খাওয়াচ্ছি।

গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার (অ.দি) মোঃ মহিউদ্দিন আল হেলাল জানান, স্বাস্থ্যবিভাগের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!