কলাপাড়ায় বিপুল পরিমাণ জাটকা জব্দ; জেল-২, জরিমানা-৮ | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
কলাপাড়ায় বিপুল পরিমাণ জাটকা জব্দ; জেল-২, জরিমানা-৮

কলাপাড়ায় বিপুল পরিমাণ জাটকা জব্দ; জেল-২, জরিমানা-৮

আপন নিউজ অফিস: কলাপাড়ায় দূরপাল্লার যাত্রীবাহী বাস ও ট্রাক থেকে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করেছে কলাপাড়া মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার শেষ বিকাল থেকে গভীর রাত পর্যন্ত কলাপাড়ার শেখ কামাল সেতুর টোলপ্লাজা এলাকা থেকে এসব মাছ জব্দ করা হয়েছে।

এসময় ভ্রাম্যমাণ আদালত একটি ট্রাক জব্দ করে এবং ট্রাকে থাকা মোঃ মুরাদ ও আলী আজগর কে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। বাকি ৮ বাসের সুপারভাইজারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য।

মৎস্য বিভাগ জানায়, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ২৫ সেন্টিমিটারের ছোট জাটকা ক্রয়, বিক্রয়, পরিবহন ও মজুত দণ্ডনীয় অপরাধ। ১২ ইঞ্চির ছোট পাঙাশ মাছের জন্যও অনুরূপ আইন প্রযোজ্য।

উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য জানান, ভ্রাম্যমাণ আদালতের কাছে দণ্ডপ্রাপ্তরা তাদের অপরাধ স্বীকার করেছে। জব্দকৃত এসব মাছ মাদ্রাসা, এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। জাটকা বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!