সাংবাদিক মামুনকে সপরিবারে হত্যার হুমকি; থানায় জিডি | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক মামুনকে সপরিবারে হত্যার হুমকি; থানায় জিডি

সাংবাদিক মামুনকে সপরিবারে হত্যার হুমকি; থানায় জিডি

আপন নিউজ অফিস: কলাপাড়া পৌর শহরের সবুজবাগ এলাকার স্থায়ী বাসিন্দা দৈনিক আজকালের খবর পত্রিকার স্টাফ রিপোর্টার নুরুজ্জামান মামুন’কে স-পরিবারে হত্যার হুমকি দিয়েছেন এক সন্ত্রাসী। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে তার মোবাইলফোনে এ হত্যার হুমকি দেওয়া হয়।

হুমকি দেওয়ার ঘটনায় নুরুজ্জামান মামুন কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন যার নং-৬২৫।

জিডিতে তিনি উল্লেখ করেন, তিনি সাংবাদিকতা করার সুবাদে রাজধানীতে সপরিবারে বসবাস করেন। সোমবার পারিবারিক কাজে তিনি কলাপাড়া নিজ বাড়িতে যান। পরদিন মঙ্গলবার বিকেলে তার মোবাইলে এই ০১৮৬০৭৬৭৬৯১ নম্বর থেকে তাকে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়। ফোনের শুরুতে বলা হয়, ‘তুই নাকি আমার এলাকায় আছত, তুই আমার নেতাদের নিয়ে পত্রিকায় লেখছস, তোরে সপরিবারে মাইরা ফালামু। তোরে আগেও বলছি না লেখার জন্য, তুই কথা শুনছস না। তোর পা কাইট্যা ফালামু। তোরে আর কেউ খুঁজে পাবে না।’

হুমকির পর থেকে মামুন তার পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন। তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এ ঘটনায় অনলাইন নিউজপোর্টাল আপন নিউজ বিডি ডটকম’র সম্পাদক ও কলাপাড়া সাংবাদিক ফোরাম’র সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন এবং কলাপাড়া সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও হুমকিদাতাকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!