কলাপাড়ায় গৃহবধূকে ধর্ষণ ও হত্যার পর মরদেহ পুকুরে, ঘাতক গ্রেপ্তার | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় গৃহবধূকে ধর্ষণ ও হত্যার পর মরদেহ পুকুরে, ঘাতক গ্রেপ্তার

কলাপাড়ায় গৃহবধূকে ধর্ষণ ও হত্যার পর মরদেহ পুকুরে, ঘাতক গ্রেপ্তার

আপন নিউজ অফিস: কলাপাড়ায় পুকুর থেকে মরদেহ উদ্ধার হওয়া গৃহবধূর মৃত্যু রহস্যের জট খুলেছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে বাড়ির পুকুর থেকে উদ্ধার হয়েছিল দুই সন্তানের জননী ইয়াসমিন আক্তার ডলির (৩০) মরদেহ।

জানা গেছে, কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামের মঞ্জু তালুকদারের ছেলে হাসিব তালুকদার (২৫) তাকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেয় ঘটনা ধামাচাপা দিতে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত হাসিব তালুকদারকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, শুক্রবার ভোররাত তিনটার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হন ডলি। আগে থেকে ওৎ পেতে থাকা হাসিব ডলির মুখ চেপে ধরে বাথরুমে নিয়ে তাকে ধর্ষণ করে। এসময় ডলি চিৎকার করলে হাসিব বাথরুমের দেয়ালের সাথে তাকে ধাক্কা দেয়। এতে ডলির মাথা ফেটে যায় এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর হাসিব ঘটনা ধামাচাপা দিতে ডলির নিথর দেহ পুকুরে ফেলে দেয়।

পুলিশ আরও জানান, শুক্রবার দুপুরে ডলির মরদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী ও পরিবারের লোকজন। প্রথমে ডলি পানিতে ডুবে মারা গেছে এমন ধারণা করা হলেও তার শরীরে রক্তের দাগ দেখে পুলিশের সন্দেহ হয় এবং পুলিশ হাসিবকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে হাসিব প্রথমে বিষয়টি এড়িয়ে গেলেও পরে ডলিকে হত্যার বিষয়টি স্বীকার করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, গৃহবধূ ডলিকে ধর্ষণের পর হত্যার ঘটনায় নিহতের স্বামী বনি আমিন শনিবার (১৭ ডিসেম্বর) রাতে অভিযুক্ত হাসিব তালুকদারকে প্রধান আসামি ও অজ্ঞাত আরও আসামিদের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছে। পুলিশ ওই মামলায় হাসিবকে গ্রেপ্তার করে রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!