শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় বিনামূল্যে উফশী, হাইব্রীড জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ

কলাপাড়ায় বিনামূল্যে উফশী, হাইব্রীড জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ

বিশেষ প্রতিবেদন: কলাপাড়ায় ৩৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে উফশী, হাইব্রীড জাতের বীজ ও রাসায়নিক সার।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি বিভাগের আয়োজনে ২০২২-২৩ রবি মৌসুমে ধান ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী, হাইব্রীড জাতের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির প্রমূখ।

কৃষি বিভাগ সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় খাদ্য উৎপাদন বাড়াতে ও মাঠ পর্যায়ে কৃষি ব্যবস্থাপনা জোরদার করতে সরকারের কৃষি প্রনোদনার আওতায় ১৫০০ জন কৃষককে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের ব্রী-৬৭, ব্রী-৯২, ব্রী-৭৪, ব্রী ৮৯ ও বীনা-১০ জাতের ৫ কেজি করে বীজ এবং ১০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) ও ১০ কেজি ডাই এমোনিয়াম ফসফেট (ড্যাপ) রাসায়নিক সার বিতরন করা হয়।

এছাড়া ২০০০ জন কৃষককে বিএডিসি’র হাইব্রীড জাতের এসএল এইট-এইচ জাতের ২ কেজি করে বিনামূল্যে বীজ বিতরন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!