কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কোরআনের পাখি জুনায়েদ মারা গেছেন | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কোরআনের পাখি জুনায়েদ মারা গেছেন

কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কোরআনের পাখি জুনায়েদ মারা গেছেন

আপন নিউজ অফিস: কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত মাদ্রাসার ছাত্র কোরআনের পাখি জুনায়েদ মারা গেছেন।

রোববার ভোর ৪ টায় ঢাকায় একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন জুনায়েদ।

উল্লেখ্য, শুক্রবার (২৩ ডিসেম্বর) মাদ্রাসার ছাত্র আবু সাঈদ (১৭) তার বড় ভাইয়ের মোটরসাইকেলে বিয়াই জুনায়েদ (১১) কে নিয়ে ঘুরতে আসে। পরে বাড়ি ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে ঢাকাগামী মহাসড়কের রজপাড়া সিকদারবাড়ি নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাইলফলকের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান মাদ্রাসা ছাত্র আবু সাঈদ। গুরুতর আহত হয় বাইকে থাকা তার বেয়াই জুনায়েদ। স্থানীয়রা দুজনকেই কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা, এবং অচেতন জুনায়েদকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করে। ওখান থেকে ঢাকায় নেওয়া হয়। রোববার ভোর ৪ টায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন জুনায়েদ। নিহত দুজনের বাড়ি উপজেলার ধানখালী ইউনিয়নে।

তাদের মৃত্যুতে নিহত পরিবার, এলাকা, মাদ্রাসার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোকের মাতম।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!