‘স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে’ এমপি মহিব | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
‘স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে’ এমপি মহিব

‘স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে’ এমপি মহিব

বিশেষ প্রতিবেদন: বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে। এজন্য দেশে স্মার্ট গভর্নেন্স, স্মার্ট সোসাইটি, স্মার্ট সিটিজেন ও স্মার্ট ইকোনোমি গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান। রবিবার (১লা জানুয়ারি ২০২৩) দুপুর ১২ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে প্রেসক্লাবের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় এমপি মহিব এসব কথা বলেন।

প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার প্রমূখ।

কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক প্রেসক্লাবের সাবেক সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিন্টু, কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মঞ্জুরুল আলম, মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ কালিম উল্লাহ, কলাপাড়া থানার ওসি মোঃ জসীম, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, নারী সংগঠক সালমা কবির, রিপোর্টার্স ক্লাবের সম্পাদক রাসেল মোল্লা। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যাতে অংশ নেয় সাংবাদিক পরিবারের সদস্য সহ বরেণ্য শিল্পীরা। এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠানের শিল্পী, কলাকুশলী ও প্রেসক্লাব সদস্যদের পরিবারকে ইংরেজি নতুন বছরের শুভ কামনায় বিশেষ উপহার দেয়া হয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলাপাড়ায় কর্মরত প্রিন্ট, অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুধীজনদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!