আমতলীতে ৬১১৬৬ শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরন | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে ৬১১৬৬ শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরন

আমতলীতে ৬১১৬৬ শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরন

আমতলী প্রতিনিধি: আমতলী উপজেলার ৬১ হাজার ১৬৬ শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরন করা হয়েছে। নতুন বই পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা। রবিবার আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান এ বই বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন।

জানাগেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বই উৎসবের আয়োজন করেন। আমতলী উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও ইবতেদায়ীর ৬১ হাজার ১৬৬ নতুন শিক্ষার্থীদের মাঝে এ বই নতুন বিতরন করা হয়। এর মধ্যে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৮ হাজার ৫৬৬, মাধ্যমিক বিদ্যালয়ের ১৩ হাজার ৮০০, মাদ্রাসায় ৮ হাজার ১০০ এবং ইবতেদায়ী মাদ্রাসার ১০ হাজার ৭০০ শিক্ষার্থী। এদিকে বই না আসায় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও প ম এবং মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় সপ্তম শ্রেনীর শিক্ষার্থীদের বই বিতরন করা সম্ভব হয়নি। বই আসা মাত্রই এ সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করা হবে বলে নিশ্চিত করেন প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান।

বরিবার আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে বই বিতরনী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ওসি একেএম মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক মিলন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাড, মোঃ মিজানুর রহমান সিকদার, প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!