গলাচিপায় জোরপূর্বক বন্দোবস্তকৃত খাস জমি দখল | আপন নিউজ

শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে মা’দ’ক বিক্রিতে বাঁধা দেয়ায় কু’পি’য়ে জ’খ’ম; বিচার দাবীতে মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় স্বাধীনতা দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কলাপাড়ায় উত্তরাধিকার সম্পত্তি দ’খ’লচে’ষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ কলাপাড়ায় তরমুজের বাজারে ধস, পাইকার সংকটে চাষিদের ব্যাপক লোকসানের এমপি এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন কলাপাড়ায় পারিবারিক বি’রোধে সং’ঘ’র্ষ, না’রী-শি’শুসহ আ’হ’ত ৩ কলাপাড়ায় মাইক্রোবাসের ধা-ক্কা: সেনাবাহিনীর গাড়ির নি’চে প’ড়ে দুই যুবক আ’হ’ত ঈদ উপলক্ষে কলাপাড়ায় ফুটবল উন্মাদনা, শিরোপা জিতল বাইনবুনিয়া ক্লাব
গলাচিপায় জোরপূর্বক বন্দোবস্তকৃত খাস জমি দখল

গলাচিপায় জোরপূর্বক বন্দোবস্তকৃত খাস জমি দখল

সঞ্জিব দাস, গলাচিপা: গলাচিপায় ভূমিহীন চাষীদেরকে মারধর করে জোরপূর্বক বন্দোবস্তকৃত খাস জমি দখল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার অভিযুক্ত উত্তর চরবিশ্বাস গ্রামের মিজান মোল্লা (৩৪), শামীম মেল্লা (৩২) সহ ১৫-২০ জনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী বন্দোবস্তকৃত খাস জমির মালিকদের পক্ষে একই গ্রামের মো. জসিম উদ্দিন (৩৫)।

সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের জেএল নং-১৬৫, খতিয়ান নং-১ নং খাস খতিয়ান, দাগ নং- ৬৬০১ থেকে ৬৬৫০ মোট ৫০টি প্রতিটি দেড় একর কার্ডের মোট ৭৫ একর খাস জমি সরকারিভাবে বন্দোবস্ত দেওয়া হয় ভূমিহীনদেরকে। বন্দোবস্তকৃত খাস জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলেন ওই গ্রামের মো. জসিম উদ্দিনসহ ৫০ জন ভূমিহীন কৃষক।

গত ২৪ ডিসেম্বর একই গ্রামের মৃত আজিজ মোল্লার ছেলে মিজান মোল্লা ও মৃত নওয়াব মোল্লার ছেলে শামীম মোল্লার নেতৃত্বে ১৫-২০ জন লাঠিয়াল বাহিনী চাষীদেরকে মারধর করে উপরে তফসিল বর্ণিত জমিতে ভুক্তভোগী জসিম উদ্দিনের ৪৪ হাজার তরমুজের চারা ট্রাক্টর দিয়ে নষ্ট করে ৪ লাখ টাকার ক্ষতি সাধন করে। বিষয়টি নিয়ে স্থানীয়রা সমাধান করতে না পারায় অবশেষে মঙ্গলবার ভুক্তভোগী জসিম উপজেলা নির্বাহী অফিসর বরাবরে মিজান ও শামীমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

এ ব্যাপারে অভিযুক্ত মিজান মোল্লা বলেন, খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চাষীদের সঙ্গে আমাদের বিরোধ চলে আসছিল। ভোলাইয়াদের সঙ্গে মামলার নেতৃত্ব দেই আমি। তাই আমরা সকল জমির মালিকদের কাছ থেকে এ বছর মামলার খরচ বাবদ একসনা ২০ কানি (৫০ একর) জমি নেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!