গলাচিপায় কিশোরীকে হত্যা; আসামী গ্রেফতার | আপন নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা
গলাচিপায় কিশোরীকে হত্যা; আসামী গ্রেফতার

গলাচিপায় কিশোরীকে হত্যা; আসামী গ্রেফতার

সঞ্জিব দাস, গলাচিপা: গলাচিপায় স্বপ্না নামের এক কিশোরীকে (১৩) ক্ষেতের কলই শাক তোলার অপরাধে তলপেটে লাথি মেরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার চরকাজল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোট শিবা এলাকা থেকে নিখোঁজের দুই দিন পর রবিবার (১৪ জানুয়ারী) রাত সাড়ে দশটার দিকে স্বপ্নার লাশ উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ।

এ ঘটনায় রেজাউল সরদার (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে কিশোরী স্বপ্নার বাবা মো. বাবুল ফকির (৩৫) বাদী হয়ে সোমবার (১৬ জানুয়ারী) গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ১২, তারিখ- ১৬/০১/২০২৩। মামলা ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকালে স্বপ্না কলই শাক তুলতে এলাকার সোবহান সর্দারের ছেলে রেজাউল সর্দারের (৪০) ক্ষেতে যায়। সে সময় তার সাথে দাদি আয়শা বেগমও ছিল। শাক তোলা শেষ করে দাদি বাড়ি ফিরলেও সে তখনও ক্ষেতে শাক তুলছিল। পরে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান না পাওয়ায় পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ রেজাউলকে আটক করে জিজ্ঞাসাবাদে স্বপ্না আক্তারকে তলপেটে লাথি মেরে হত্যা করে লাশ গুমের কথা স্বীকার করে রেজাউল। তার দেখানো স্থান থেকে গতকাল রবিবার রাত সাড়ে দশটার দিকে লাশ উদ্ধার করে থানা পুলিশ। রেজাউলকে সোমবার গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন জানান, প্রতিবেশী রেজাউলের ক্ষেতের কলই শাক তোলার অপরাধে তলপেটে লাথি মেরে স্বপ্নাকে হত্যা করা হয়েছে বলে রেজাউল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। হত্যার পরে লাশ গুমের অভিযোগে পুলিশ অভিযুক্ত রেজাউলকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালীতে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!