গলাচিপায় আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত | আপন নিউজ

শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে মা’দ’ক বিক্রিতে বাঁধা দেয়ায় কু’পি’য়ে জ’খ’ম; বিচার দাবীতে মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় স্বাধীনতা দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কলাপাড়ায় উত্তরাধিকার সম্পত্তি দ’খ’লচে’ষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ কলাপাড়ায় তরমুজের বাজারে ধস, পাইকার সংকটে চাষিদের ব্যাপক লোকসানের এমপি এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন কলাপাড়ায় পারিবারিক বি’রোধে সং’ঘ’র্ষ, না’রী-শি’শুসহ আ’হ’ত ৩ কলাপাড়ায় মাইক্রোবাসের ধা-ক্কা: সেনাবাহিনীর গাড়ির নি’চে প’ড়ে দুই যুবক আ’হ’ত ঈদ উপলক্ষে কলাপাড়ায় ফুটবল উন্মাদনা, শিরোপা জিতল বাইনবুনিয়া ক্লাব
গলাচিপায় আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

গলাচিপায় আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপা: গলাচিপায় আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে বুধবার (১৮ জানুয়ারী) বেলা ১১টায় অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে এ আইন শৃঙ্খলার মাসিক সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম। আরও উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, বারোটি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও সচিবরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা উপজেলার বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন। ইউনিয়ন পর্যায়ে সুধীসমাজ থেকে শুরু করে চেয়ারম্যান ও মেম্বরদেরকে গ্রামীণ আইন শৃঙ্খলা বজায়সহ সকল বিষয়ে সতর্ক থেকে জনগণের সকল প্রকার সুবিধা বজায় রাখার আহব্বান জানানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!