গলাচিপায় সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুবার্ষিকী পালিত | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
গলাচিপায় সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুবার্ষিকী পালিত

গলাচিপায় সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুবার্ষিকী পালিত

সঞ্জিব দাস, গলাচিপা: গলাচিপায় সাংবাদিক আলতাফ মাহমুদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধাভরে পালন করা হয়। ২০১৫ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।

গলাচিপা সাংবাদিকদের আয়োজনে গলাচিপা প্রেস ক্লাবে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। আলতাফ মাহমুদের জন্ম ১৯৫৪ সালে গলাচিপার ডাকুয়া গ্রামে। সাংবাদিকতায় স্মাতকোত্তর শেষে ১৯৬৮ সালে পয়গাম পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন তিনি। স্বাধীনতার পর তিনি দৈনিক স্বদেশ, দৈনিক কিষাণ ও সাপ্তাহিক খবরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ দৈনিক ডেসটিনির নির্বাহী সম্পাদক ছিলেন আলতাফ মাহমুদ। স্মরণসভায় উপস্থিত ছিলেন গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ, কালের ছবি পত্রিকার গলাচিপা প্রতিনিধি রফিকুল ইসলাম রুবেল, দৈনিক যায়যায় দিনের গলাচিপা প্রতিনিধি রিয়াদ হোসাইন, দৈনিক বাংলাদেশ বুলেটিনের গলাচিপা প্রতিনিধি সঞ্জিব দাস প্রমুখ।

এ সময় গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় বলেন, আলতাফ মাহমুদ ছিলেন অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক ও পাঁচবার ডিইউজেতে সভাপতির দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন আপসহীন নেতা। এ নেতার কোন মৃত্যু নেই। তিনি চিরদিন আমাদের মাঝে বেঁচে থাকবেন। তাকে আমরা শ্রদ্ধাভরে আজীবন স্মরণ করব।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!