রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় তিনটি দোকান পুড়ে ছাই

গলাচিপায় তিনটি দোকান পুড়ে ছাই

সঞ্জিব দাস: গলাচিপা আওয়ামী লীগ কার্যালয়ের পিছনে পৌর এলাকার তহশীল মসজিদ মার্কেটে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গলাচিপার ফায়ার সার্ভিসের দুইটি টিম এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ওই মার্কেটের আল মদিনা ক্লোথ স্টোর এর কারখানা থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার সত্যতা স্বীকার করেছেন গলাচিপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. কামাল হোসেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। প্রত্যক্ষদর্শী ও গলাচিপা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গলাচিপা পৌর এলাকার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পিছনে তহশীল মসজিদ মার্কেটে মদিনা ক্লোথ স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় ওই দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের স্টেশনারির দোকান জিহাদ স্টোর, আল মদিনা ক্লোথ স্টোর, স্টেশনারির দোকান হাফিজ ব্রাদার্সে। আগুনের শিখা দেখে এলাকাবাসী ছুটে আসে এবং গলাচিপা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে আমরা দুইটি টিম এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!