তালতলীতে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু; দাদীর অভিযোগ পিটিয়ে হত্যা | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
তালতলীতে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু; দাদীর অভিযোগ পিটিয়ে হত্যা

তালতলীতে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু; দাদীর অভিযোগ পিটিয়ে হত্যা

আমতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার ছকিনা গ্রামে তেঁতুল গাছ থেকে পড়ে রাব্বি খাঁ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুটি একই এলাকার মৃত্যু জালাল খাঁ এর ছেলে। ঘটনা ঘটেছে সোমবার দুপুরে।

জানাগেছে, নানা শাহজাহান হাওলাদারের বাড়িতে বরিবার গতকাল মা রেক্সোনা বেগমের সাথে বেড়াতে আসে শিশু রাব্বি। সোমবার দুপুরের দিকে তেঁতুল গাছের নিচে তার নিথর দেহ দেখতে পায় শিশুটির মা। এ সময় তার ডাক চিৎকারে তার আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসে।

নিহত রাব্বির দাদীর অভিযোগ তার নাতিকে পিটিয়ে হত্যা করে তেঁতুল গাছ থেকে পড়ে মারা যাওয়ার নাটক করছে। তারা সঠিক বিচার চান। খবর পেয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপু ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

মা রেক্সোনা বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, তেঁতুল পাড়তে উঠে গাছ থেকে পা ফসলে পড়ে নিচেপড়ে মারা গেছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদশন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল রহস্য জানাজাবে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!