কলাপাড়া পৌর শহর ব্যবসায়ীদের সেবা করতে চায় সৈয়দ রাসেল | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়া পৌর শহর ব্যবসায়ীদের সেবা করতে চায় সৈয়দ রাসেল

কলাপাড়া পৌর শহর ব্যবসায়ীদের সেবা করতে চায় সৈয়দ রাসেল

আপন নিউজ অফিস: কলাপাড়া পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ’র সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলহাজ্ব আব্দুল বারেক মীর’র কনিষ্ঠ পুত্র পৌরশহরের বিশিষ্ট ব্যবসায়ী, ব্যবসায়ীবান্ধব, সাংবাদিক ও সমাজকর্মী সৈয়দ মোঃ রাসেল আসন্ন “কলাপাড়া পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ” নির্বাচন-২০২৩ সাধারণ সম্পাদক পদে বিজ্ঞ ব্যবসায়ীদের ভোট, দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়েছেন।

সৈয়দ মোঃ রাসেল বলেন, আমি সাধারন সম্পাদক নির্বাচিত হলে দুস্থ অসহায় ব্যবসায়ীরা অসুস্থ হলে তাদের চিকিৎসা ভাতার ব্যবস্থা করা হবে, ক্রেতাদের যানবাহনের পার্কিং এর সুব্যবস্থা, ব্যবসায়ীদের সকল সমস্যা দূরীকরণ, কলাপাড়া বন্দরকে একটি আধুনিক ব্যবসায়ীবান্ধব জোন তৈরিসহ ব্যবসায়ী ও ক্রেতার একটি মেলবন্ধন তৈরিতে কাজ করবে এবং কলাপাড়া বন্দরের বিভিন্ন মার্কেটে অধিক পরিমাণে ক্রেতা সমাগম এর লক্ষ্যে কাজ করব।

তিনি আরো বলেন, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির অফিস ভবনটি কলাপাড়া বন্দরের ব্যবসায়ীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত ছুটির দিনে ব্যবসায়ীদের সময় কাটানোর জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!