রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় ২৭ লিটার মদসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার

গলাচিপায় ২৭ লিটার মদসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার

মোঃ নাসির উদ্দিন, গলাচিপা: গলাচিপায় ২৭ লিটার চোলাই মদসহ ২ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের একটি টিম।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে পৌর এলাকার ফেরিঘাট থেকে গোয়েন্দা বিভাগের এসআই মো. মোস্তাফিজুর রহমান তাদেরকে গ্রেফতার করেন। কলাপাড়া এলাকা থেকে চোলাই মদ বহন করে গলাচিপা শহরে প্রবেশের পথে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পৌরসভার মৃত বিপুল মন্ডলের ছেলে শুভংকর মন্ডল (২৪) ও আনোয়ার মোল্লার ছেলে রিফাত মোল্লা (২৩)।

পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের এসআই মো. মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ২৭ লিটার চোলাই মদসহ ২ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছি।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জনের বিরুদ্ধে মামলা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, চোলাই মদসহ গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে গলাচিপা থানায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!