কলাপাড়া প্রেসক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়া প্রেসক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কলাপাড়া প্রেসক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপন নিউজ অফিস: কলাপাড়া প্রেসক্লাবের উদ্যোগে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ূন কবির। কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাবেক সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, সাংবাদিক জীবন কুমার মন্ডল, অ্যাড. গোফরান বিশ্বাস পলাশ প্রমুখ। সভার শুরুতে ভাষা শহীদের স্মরণে আত্মার শান্তি কামনা করে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভাশেষে কলাপাড়ার আন্ধারমানিক সংগীত অ্যাকডেমীর পরিবেশনায় “একুশ মানে মাথা নত না করা” বিষয়ের ওপর সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রাশেদ মোশাররফ কল্লোল বিশ্বাস এর স লনায় এতে সংগীত পরিবেশন করেন আন্ধারমানিক সংগীত অ্যাকাডেমীর প্রধান শিক্ষক মো. শাহ আলম মন্টু, আল আমিন পাপন। আন্ধারমানিক সংগীত অ্যাকাডেমীর শিক্ষার্থী মিম, সুরাইয়া, স্মরণ, সুস্মিতা কর্মকার, কবিতা আবৃত্তি করেন রৌদশি।

কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু’র লেখা কবিতা পাঠ করেন আন্ধারমানিক সংগীত অ্যাকাডেমীর পরিচালক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!