রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

গলাচিপায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

সঞ্জিব দাস, গলাচিপা: গলাচিপায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) কর্তৃক আয়োজিত এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষের বাস্তবায়নে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরস্থ ক্যাম্পাসে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সমির দেবনাথ প্রমুখ।

ক্যাম্পাসে ৩০টি স্টলে শংকর প্রজাতিসহ দেশি-বিদেশি গরু, ছাগল, ভেড়া, বিভিন্ন প্রজাতির পাখি, হাঁস, মুরগি, কবুতর, ঘাস, কীটনাশক ইত্যাদি প্রদর্শিত হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!