গলাচিপা পৌর আ.লীগের আংশিক কমিটি ঘোষণা | আপন নিউজ

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে মা’দ’ক বিক্রিতে বাঁধা দেয়ায় কু’পি’য়ে জ’খ’ম; বিচার দাবীতে মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় স্বাধীনতা দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কলাপাড়ায় উত্তরাধিকার সম্পত্তি দ’খ’লচে’ষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ কলাপাড়ায় তরমুজের বাজারে ধস, পাইকার সংকটে চাষিদের ব্যাপক লোকসানের এমপি এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন কলাপাড়ায় পারিবারিক বি’রোধে সং’ঘ’র্ষ, না’রী-শি’শুসহ আ’হ’ত ৩ কলাপাড়ায় মাইক্রোবাসের ধা-ক্কা: সেনাবাহিনীর গাড়ির নি’চে প’ড়ে দুই যুবক আ’হ’ত ঈদ উপলক্ষে কলাপাড়ায় ফুটবল উন্মাদনা, শিরোপা জিতল বাইনবুনিয়া ক্লাব
গলাচিপা পৌর আ.লীগের আংশিক কমিটি ঘোষণা

গলাচিপা পৌর আ.লীগের আংশিক কমিটি ঘোষণা

সঞ্জিব দাস, গলাচিপাঃ সম্মেলনের দুই মাস ছয়দিন পর পটুয়াখালী জেলার গলাচিপা পৌর আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। গলাচিপা পৌর মেয়র মো. আহসানুল হক তুহিনকে সভাপতি ও মো. আবিদ হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) গলাচিপা উপজেলা আ. লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটোর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

গত ৯ ডিসেম্বর দীর্ঘ ১২ বছর পরে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে গলাচিপা পৌর আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। গলাচিপা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!