কলাপাড়ায় দোকানসহ বসতঘর উচ্ছেদ না করার দাবি | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় দোকানসহ বসতঘর উচ্ছেদ না করার দাবি

কলাপাড়ায় দোকানসহ বসতঘর উচ্ছেদ না করার দাবি

আপন নিউজ অফিসঃ লাপাড়ায় কোন নোটিস ছাড়াই ১৫টি দোকানসহ ২০ বসতঘর উচ্ছেদ করার আতঙ্কে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টায় সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন ইটবাড়িয়া এলাকায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধন করে।

এ সময় বক্তব্য দেন টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, ভুক্তভোগী আনোয়ার হাওলাদার, জায়েদা বেগম, প্রতিবন্ধী দোকানি নান্নু।

বক্তারা বলেন, শেখ নজরুল ইসলাম সেতু সংলগ্ন ইটবাড়িয়া এলাকায় প্রায় ১৫-১৬টি পরিবার বসবাস করে আসছেন। পাশাপাশি বেড়িবাঁধের স্লোপে দোকান ঘর করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু কোন নোটিস ছাড়া কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ মৌখিকভাবে উচ্ছেদ করার জন্য বলেছেন বলে দরিদ্র এসব পরিবারের দাবি।

দোকানি আনোয়ার হোসেন জানান, প্রায় সময় লোক নিয়ে এসে আমাদের দোকান উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে, এতে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।

ইউপি চেয়ারম্যান সুজন মোল্লা বলেন, এই অসহায় পরিবারগুলোকে যেন উচ্ছেদ করা না হয়। এদের আগে পুনর্বাসন করা হোক।

পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেন জানান, বিষয়টি তার জানা নেই। জেনে দেখতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো: জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি জেনে দেখতে হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!