কলাপাড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার

কলাপাড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় স্কুল ছাত্রী লামিয়া (১৩) এর ওড়না প্যাঁচানো অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে সোবাহান সিকদার মডের একাডেমী স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মাদবপুর গ্রামের সোহাগ হাওলাদারের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত্যুর স্কুলছাত্রী লামিয়ার বাবা প্রায় আট বছর ধরে ইটবাড়িয়া গ্রামে পরিবার নিয়ে একটি বাসায় ভাড়া থেকে ইটভাটা কাজ করে।

ঘটনার দিনে বাড়ির আড়ার সাথে ওড়না প্যাঁচানো অবস্থায় স্কুলছাত্রী লামিয়াকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে তাকে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এ রিপোর্টটি লেখা পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে কলাপাড়া হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছি, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া যাচ্ছে না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!