কলাপাড়ায় ৭ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ
কলাপাড়ায় ৭ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

কলাপাড়ায় ৭ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় মেয়াদউর্ত্তীন ওষুধ সংরক্ষন, অতিরিক্ত মূল্যে এল,পি গ্যাস বিক্রি সহ বিভিন্ন অপরাধে পৌরশহরের সাতজন ব্যবসায়ীকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পটুয়াখালী জেলার সহকারী পরিচালক মো.সোয়াইব মিয়া এ আদালত পরিচালনা করেন। এতে বুসরা মেডিকেল হলের মালিক মো.বসির বেপারীকে মেয়াদ উর্ত্তীন ওষুধ দোকানে সংরক্ষনের জন্য ২৫ হাজার টাকা, অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস বিক্রির দায়ের মো.জসিম উদ্দিনকে ৬ হাজার টাকা,বেকারীর পন্যসামগ্রীতে উৎপাদন এবং মেয়াদ উর্ত্তীন তারিখ না থাকায় হারুন বেকারীর মালিক মো.হারুনকে ৬ হাজার টাকা, দোকানে মূল্য তালিকা না থাকার দায়ে দিপক চন্দ্র বলকে ১ হাজার টাকা এছাড়া অতিরিক্ত দামে মুরগী বিক্রি করার অপরাধে মো.বসির কে ২ হাজার টাকা ,একই অপরাধে মো.ইব্রাহিমকে ২ হাজার টাকা এবং মো.রাজ্জাক শেখকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারীর সহযোগী ছিলেন, কলাপাড়া উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!