গলাচিপায় রহস্যজনক এক গৃহবধূর মৃত্যু | আপন নিউজ

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় স্বাধীনতা দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কলাপাড়ায় উত্তরাধিকার সম্পত্তি দ’খ’লচে’ষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ কলাপাড়ায় তরমুজের বাজারে ধস, পাইকার সংকটে চাষিদের ব্যাপক লোকসানের এমপি এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন কলাপাড়ায় পারিবারিক বি’রোধে সং’ঘ’র্ষ, না’রী-শি’শুসহ আ’হ’ত ৩ কলাপাড়ায় মাইক্রোবাসের ধা-ক্কা: সেনাবাহিনীর গাড়ির নি’চে প’ড়ে দুই যুবক আ’হ’ত ঈদ উপলক্ষে কলাপাড়ায় ফুটবল উন্মাদনা, শিরোপা জিতল বাইনবুনিয়া ক্লাব কলাপাড়ায় এক রাতে ৬ বাড়িতে দু’র্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু’ট
গলাচিপায় রহস্যজনক এক গৃহবধূর মৃত্যু

গলাচিপায় রহস্যজনক এক গৃহবধূর মৃত্যু

সঞ্জিব দাস, গলাচিপা: গলাচিপায় পাবিবারিক কলহের জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম ফেরদৌসী বেগম (৩০)। এ ঘটনায় স্বামী বশির দর্জি (৩৫) এর বিরুদ্ধে গলাচিপা থানায় অভিযোগ করেছে ফেরদৌসীর স্বজনরা।

মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার চরকাজল ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌসী বেগম ও বশির দর্জি দম্পতির সংসারে দুইটি সন্তান রয়েছে। তাদের বিবাহের বয়স প্রায় ১৫ বছর। মৃত গৃহবধূর বাবার বাড়ি দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের ১নং ওয়ার্ডে গুলি আউলিয়া পুর গ্রামে। তার বাবার নাম মোসলেম হাওলাদার। নিহতের স্বজনরা জানায়, বশির প্রায় তার স্ত্রীকে মারধর ও ঝগড়া বিবাদ করতো, বিভিন্ন সময় যৌতুকের দাবী করতো। তার চরিত্র খারাপ নেশা করতো। মঙ্গলবার বশির তার স্ত্রী ফেরদৌসী বেগমের সাথে ঝগড়া বিবাদ করে নিজ বসতঘরে বেদম মারধর করে হত্যা করে। কিন্তু শশুর বাড়ি খবর দেয় ফেরদৌসী বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ছে, তাই তাদের চরকাজল আসতে বলে। এদিকে ওই গৃহবধূকে গলাচিপা উপজেলা হাসপাতালে নিয়ে যায় বশির। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিচার দাবি করেছে নিহতের স্বজনরা।

স্বামী বশির বলেন, আমি সকালে ঢাকা থেকে আসছি বাসায় ঢুকে রেস্ট নিয়ে কাজে বের হই। পরে খবর পাই ফেরদৌসী অসুস্থ হয়ে পড়ছে তাই ছুটে গিয়ে তাকে নিয়ে হাসপাতালে আসি। আমি তাকে মারধর করি নাই, কোন ঝগড়া বিবাদ হয়নি তার সাথে।

এবিষয়ে জানতে চাইলে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন জানান, ডাক্তারি রিপোর্টে বিষ খেয়া আত্মহত্যার কথা বলা হয়েছে। স্বজনদের অভিযোগ হত্যা তাই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্ট আসলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সময়

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!