কলাপাড়ায় নৌকা ও হাতপাখার সমর্থকদের মধ্যে সংঘর্ষ; আহত-১২; আটক-২ | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় নৌকা ও হাতপাখার সমর্থকদের মধ্যে সংঘর্ষ; আহত-১২; আটক-২

কলাপাড়ায় নৌকা ও হাতপাখার সমর্থকদের মধ্যে সংঘর্ষ; আহত-১২; আটক-২

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হেমায়েত উদ্দিন হিরন ও হাতপাখা প্রতীকের প্রার্থী মেজবা উদ্দিন খান দুলাল এর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১২ জন আহত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টার দিকে ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মীরা বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী জালাল মীর (৪৫), শাজাহান মিয়া (২৫), জিদান (২৩), রিয়াজ (৩৫), রুবেল (৩২), বশির (৩০) এবং হাতপাখা প্রার্থীর কর্মী ফেরদৌস হাওলাদার (৪৮), মুশফিক রহমান (২০), সবুজ (৪৩), বেল্লাল (২০) হিরো হাওলাদার (৪০)।

আহত জালাল মীর কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করা হয়। এ ঘটনায় মুশফিক ও বেল্লাল কে আটক করা হয়।

এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী হেমায়েত উদ্দিন হিরন বলেন, পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের ওপর হাতপাখার প্রার্থীর লোকজন হামলা চালিয়েছে।

হাতপাখা প্রতীকে প্রার্থী মেজবা খান দুলাল বলেন, নৌকার প্রার্থী পটুয়াখালী থেকে ৩০টি মোটরসাইকেলে লোক এনে শুক্রবার সকালে আমাদের কর্মীদের উপর হামলা করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, অভিযোগ ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!