রবিবার, ১২ Jul ২০২৬, ১০:০১ অপরাহ্ন

প্রধান সংবাদ
১২ দিন ধরে নি’খোঁ’জ মরিয়মের বাড়িতে অসহায়ত্বের কান্না কলাপাড়ায় বিলুপ্ত প্রায় দেশীয় মৎস্য চাষে স্বাবলম্বী গ্রামীন নারী পুরুষ কলাপাড়ায় ফেসবুকে পরিচয়, বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র আমতলীতে ছাত্রলীগের প্রকাশ্যে বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন চারদিন পর তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ দাখিল ফলপ্রার্থীর মরদেহ উদ্ধার কলাপাড়ায় প্রয়াত সিপিপি স্বেচ্ছাসেবকদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত সেনাবাহিনীর উদ্যোগে কলাপাড়ায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত তালতলীতে ইলিশ শিকার করতে গিয়ে দুই ট্রলার ডুবি; ১৬ জেলে উদ্ধার, দুই জেলে নিখোজ তালতলী শুভ সন্ধ্যায় ঘুরতে গিয়ে পর্যটক নি’খোঁ’জ
গলাচিপায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত

গলাচিপায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত

সঞ্জিব দাস,গলাচিপাঃ ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দূর্যোগ প্রস্তুতি সব সময়’। এই প্রতিপাদ্যের আলোকে গলাচিপা উপজেলায় উদযাপন করা হয়েছে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে গলাচিপা লঞ্চঘাটে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে নানাবিধ দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভার সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃমহিউদ্দিন আল হেলাল।

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মু.শাহিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস।

এছাড়াও দুর্যোগের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিপিপি ১ নং ইউনিট টিম লিডার মু.খালিদ হোসেন মিলটন ও সহকারী প্রকৌশলী মোঃ আরিফুর রহমান প্রমূখ। এ সময় সিপিপির সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!