রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত-১

গলাচিপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত-১

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় ১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের মাঝগ্রাম এলাকার ৪ নম্বর ওয়ার্ডের জালাল মৃধার বাড়িতে। প্রতিপক্ষের হামলায় আহত মো. মিলন মৃধা (৫৪) কে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত মো. মিলন মৃধা হচ্ছেন মৃত. জালাল মৃধার ছেলে। প্রতিপক্ষরা হচ্ছেন একই বাড়ির মো. আলম, মো. বাবুল ও মো. খোকন।

এ বিষয়ে আহত মো. মিলন মৃধা জানান, জমি জমাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের হাতে থাকা দা দিয়ে আমাদের উপর চড়াও হয় এবং আমাকে কোপ দেয়। এতে আমার বাম হাতের আঙ্গুল কেটে যায়। শনিবার (১১ মার্চ) দুপুর দুইটার দিকে আহতের নিজ ঘরের সামনে এ ঘটনা ঘটে বলে জানান।

এ বিষয়ে প্রতিপক্ষ মো. বাবুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা পরস্পর আত্মীয়। কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষই উত্তেজিত হওয়ায় ধাক্কা ধাক্কি হয়। এতে আমিও আঘাত পেয়েছি। আমিও আহত হয়ে চিকিৎসাধীন আছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. আতাউর রহমান বলেন, মিলন মৃধা আমার প্রাথমিক চিকিৎসা নিয়ে তার বাড়িতে কোন লোক না থাকায় বাড়িতে চলে গেছেন। তার বাম হাতের আঙ্গুল কেটে গেছে এবং বুকে পিঠে মারধরের চিহ্ন আছে।

সরেজমিনে জানতে চাইলে এলাকার ইউপি সদস্য মো. কবির মিয়া বলেন, দু’পক্ষের মারামারিতে আহত হওয়ার খবর শুনেছি। মারামারির সময় আমি এলাকায় ছিলাম না।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ বলেন, তার যেহেতু একই বাড়ির এবং আত্মীয় স্বজন তাই দু’পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!