গলাচিপা উপজেলা কৃষক লীগ সভাপতি রুবেল, সম্পাদক ফিরোজ পৌর ফরহাদ ও বাদল | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
গলাচিপা উপজেলা কৃষক লীগ সভাপতি রুবেল, সম্পাদক ফিরোজ পৌর ফরহাদ ও বাদল

গলাচিপা উপজেলা কৃষক লীগ সভাপতি রুবেল, সম্পাদক ফিরোজ পৌর ফরহাদ ও বাদল

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা কৃষক লীগের সভাপতি মো. মসিউল ইসলাম রুবেল ও ফিরোজ আহম্মেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পৌর কৃষক লীগের সভাপতি মু. ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক বাদল পাল নির্বাচিত হয়েছেন।

রবিবার (১২ মার্চ) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক মো. মসিউল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব ফিরোজ আহম্মেদের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট গাজী জসিম উদ্দিন। সম্মানিত অতিথি ছিলেন জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আলী হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন রিয়াদ সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!