মধ্যরাতে শেষ হচ্ছে কলাপাড়ায় ৫টি ইউনিয়নের নির্বাচনী প্রচার প্রচারনা | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
মধ্যরাতে শেষ হচ্ছে কলাপাড়ায় ৫টি ইউনিয়নের নির্বাচনী প্রচার প্রচারনা

মধ্যরাতে শেষ হচ্ছে কলাপাড়ায় ৫টি ইউনিয়নের নির্বাচনী প্রচার প্রচারনা

মো.নাহিদুল হকঃ মধ্য রাত থেকে শেষ হচ্ছে কলাপাড়া উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারনা। উন্নয়নের নানা প্রতিশ্রæতি নিয়ে শেষ সময়েও প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে বিদ্যমান নানা সমস্যার সমাধানে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। এদিকে সুষ্ঠ নির্বাচন নিয়ে অধিকাংশ প্রার্থী শংকায় থাকলেও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেয়ার লক্ষে নির্বাচনী মাঠে বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

উপজেলা নিবাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ১৬ মার্চ কলাপাড়া উপজেলার ধানখালী, চম্পাপুর, বালিয়াতলী,মিঠাগঞ্জ ও ডাবলুগঞ্জ ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৪৫ টি ওয়ার্ডের ৪৫ টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলবে এসব ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন।

নির্বাচনে ৫৭ হাজার ৩শ‘ ৩০ জন ভোটারের বিপরীতে ২০ জন চেয়ারম্যান পদে, ১শ‘ ৪১ জন সাধারন সদস্য পদে ও ৫০ জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!