কলাপাড়ায় কচুরিপানার মধ্য থেকে এক যুবকের মরদেহ উদ্ধার | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা
কলাপাড়ায় কচুরিপানার মধ্য থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

কলাপাড়ায় কচুরিপানার মধ্য থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় নিখোঁজের তিনদিন পর একটি খালের কচুরিপানার মধ্য থেকে মো.দোলন গাজী (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন খাল থেকে কলাপাড়া থানা এবং পিবিআই পুলিশের একটি টিম তার লাশটি উদ্ধার করে। নিহত দোলন গাজী ওই ইউনিয়নের লোন্দা গ্রামের মো.ফোরকান গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সে নিঁখোজ হলে মঙ্গলবার তার পরিবার থানায় একটি সাধারন ডায়েরী করেন। পরে তিনদিন পর তাপবিদ্যুতের পাশে খালের কচুরিপানার মধ্য থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশটিতে আঘাতের চিহ্ন ছিল বলে জানা গেছে।

কলাপাড়া থানার ওসি মো.জসীম জানান, জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!