জেলার শ্রেষ্ঠ থানা মহিপুর, শ্রেষ্ঠ ওসি আবুল খায়ের | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
জেলার শ্রেষ্ঠ থানা মহিপুর, শ্রেষ্ঠ ওসি আবুল খায়ের

জেলার শ্রেষ্ঠ থানা মহিপুর, শ্রেষ্ঠ ওসি আবুল খায়ের

সঞ্জিব দাস, গলাচিপাঃ পটুয়াখালী জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে মহিপুর থানাকে নির্বাচিত করা হয়েছে।

রবিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সভায় বেষ্ট পারফরমেন্সের পুরস্কার হিসেবে মহিপুর থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়। অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে অভিন্ন মানদণ্ডে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে খোন্দকার মোঃ আবুল খায়েরকে ক্রেস্ট এবং সনদ তুলে দেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম পিপিএম।

জেলার শ্রেষ্ঠ এসআই হিসাবে মহিপুর থানার এসআই মোঃ আবু হানিফ ফরাজীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে শ্রেষ্ঠ এসআই-এর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন জেলার পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম। মহিপুর থানা এলাকার অপরাধ দমন ও নিয়ন্ত্রন সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পর্যটকদের নিরাপত্তা বিধান নিশ্চিত করা সহ বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ চেকপোস্ট জোড়দার করায় গত ফেব্রুয়ারি মাসের অভিন্ন মানদণ্ডের আলোকে পটুয়াখালী জেলার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে মহিপুর থানাকে নির্বাচিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আহম্মদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পটুয়াখালী, জনাব সাজেদুল ইসলাম সজল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) পটুয়াখালী শাহেদ আহমেদ চৌধুরী, সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) পটুয়াখালী জনাব এম মোরশেদ তোহা, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) পটুয়াখালীসহ সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!