গলাচিপায় জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
গলাচিপায় জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট

গলাচিপায় জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টায় শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়। এতে গোলশূন্য ড্র হওয়ায় টাইব্রেকারে ৬-৫ গোলে চিকনিকান্দি ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে গোলখালী ইউনিয়ন পরিষদ একাদশ চ্যাম্পিয়ন হয়।

পরে স্টেডিয়াম প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোর্শেদ তোহা, গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।

খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু বাকার শিবলী এবং উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল আজাদ।

উল্লেখ্য, টুর্নামেন্টে পৌরসভা ও ১২টি ইউনিয়নসহ মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!