গলাচিপাকে শতভাগ গৃহহীনমুক্ত ঘোষণা | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গলাচিপাকে শতভাগ গৃহহীনমুক্ত ঘোষণা

গলাচিপাকে শতভাগ গৃহহীনমুক্ত ঘোষণা

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা উপজেলাকে শতভাগ গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ৯টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে ৩৯ হাজার ৩৬৫ জন ভূমিহীন ও গৃহহীনকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন। এর মধ্যে গলাচিপা উপজেলায় ১৬১ জন ভূমিহীন ও গৃহহীনকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।

এর আগে মুজিববর্ষ উপলক্ষে সরকার সারা দেশে ১ম, ২য় ও ৩য় পর্যায়ে মোট ১ লাখ ৮৫ হাজার ১২৯ জন ভূমিহীন ও গৃহহীনকে জমি ও গৃহ প্রদান করেছে। এ নিয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারা দেশে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ে সর্বমোট ২ লাখ ২৪ হাজার ৪৯৪ জন ভূমিহীন ও গৃহহীনকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। এর অংশ হিসেবে গলাচিপা উপজেলায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে ১২৪৩ জন এবং ৪র্থ পর্যায়ে ১৬১ জন সর্বমোট ১৪০৪ জন ভূমিহীন ও গৃহহীনকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। এর ফলে গলাচিপা উপজেলা শতভাগ গৃহহীনমুক্ত হয়েছে।
এদিন সকাল ৯টায় গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বড় পর্দায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রি শেখ হাসিনার ৪র্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান প্রদর্শন এবং গণভবনের সাথে সংযুক্ত হয়ে উপকারভোগীদের মাঝে কবুলিয়ত হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবায়দুর রহমান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, পৌর প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আব্দুল মমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস,গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!