প্রথম আলো’র সম্পাদকের নামে মামলা প্রত্যাহার এবং সাভার প্রতিনিধি কে মুক্তি দেয়ার দাবি | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
প্রথম আলো’র সম্পাদকের নামে মামলা প্রত্যাহার এবং সাভার প্রতিনিধি কে মুক্তি দেয়ার দাবি

প্রথম আলো’র সম্পাদকের নামে মামলা প্রত্যাহার এবং সাভার প্রতিনিধি কে মুক্তি দেয়ার দাবি

আপন নিউজ অফিসঃ প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান এর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহার এবং প্রথম আলো’র সাভার প্রতিনিধি শামসুজ্জামান শামসকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানানো হয়েছে। প্রথম আলো কলাপাড়া বন্ধুসভার উদ্যোগে আয়োজিত ‘মানববন্ধন ও প্রতিবাদ সভা’য় অংশগ্রহন করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ দাবি জানায়।

শুক্রবার দুপুর তিনটায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। প্রথম আলো কলাপাড়া বন্ধুসভা এ কর্মসূচির আয়োজন করে।

প্রথম আলো কলাপাড়া বন্ধুসভার সভাপতি মোস্তফা জামান সুজনের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহন করে বক্তব্য রাখেন প্রথম আলো’র কলাপাড়া প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ টিপু, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির, সুশাসনের জন্য নাগরিক-সুজনের কলাপাড়া উপজেলা শাখার সভাপতি শামসুল আলম, কমিউনিষ্ট পার্টি’র (সিপিবি) কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাসির তালুকদার, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কলাপাড়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন, রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক ইমন আল আহসান প্রমুখ।

ঘন্টাব্যাপী মানববন্ধনে কলাপাড়ার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহন করেন।

বক্তারা বলেন, মতিউর রহমান বাংলাদেশের একজন গুণী সম্পাদক। যিনি আন্তর্জাতিকভাবেও দেশের জন্য সুনাম বয়ে এনেছেন। এ দেশে সাংবাদিকতা ও সংবাদপত্রকে তিনি এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন। এ কারণে এ দেশ তাঁকে নিয়ে গর্ববোধ করে।

এ দেশের সু-সাংবাদিকতার পথও তিনি দেখিয়েছেন। এরকম একজন দেশবরেণ্য মানুষের নামে রাতের আঁধারে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে সংবাদপত্রের কন্ঠরোধ করার হীন চেষ্টা করা হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে প্রথম আলো’র সম্পাদকের নামে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা মামলা দ্রুত প্রত্যাহার করার দাবি জানানো হয়। একই সাথে প্রথম আলো’র সাভার প্রতিনিধিকে দ্রুত মুক্তি দেয়ার আহবান জানানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!