কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়নে ইসলামী যুব আন্দোলনের কমিটি গঠন | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়নে ইসলামী যুব আন্দোলনের কমিটি গঠন

কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়নে ইসলামী যুব আন্দোলনের কমিটি গঠন

আপন নিউজ অফিসঃ ইসলামী আন্দোলনের সহযোগি সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছে।

বুধবার বিকেলে টিয়াখালী ইউনিয়নের রজপাড়া স্থানে হাফিজিয়া মাদ্রাসায় আলোচনা সভার মাধ্যমে ওই কমিটি গঠন করা হয়।

আলোচনা সভা শেষে মু. ইব্রাহীম মৃধাকে সভাপতি, মু. আবুল কালাম সিকদারকে সাধারণ সম্পাদক ও মু.শামীম কে সাংগঠনিক সম্পাদক কে করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়।

এছাড়াও মু. বশির উদ্দীন কে সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক মু.দলিল উদ্দিন, দফতর সম্পাদক মু. মিরাজ, অর্থ সম্পাদক মু. মাসুদ হাওলাদার, প্রচার সম্পাদক মু. ওসমান, প্রকাশনা সম্পাদক মাও মু. বেলাল, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মু. সুমন।

এ সময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম মশিউর তারিক আশরাফী, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা আব্দুস সালাম সহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!