রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় বন্ধ হওয়ার উপক্রম প্রতিবন্ধীদের স্কুল

গলাচিপায় বন্ধ হওয়ার উপক্রম প্রতিবন্ধীদের স্কুল

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে প্রতিবন্ধীদের স্কুলগুলো। চরম অর্থনৈতিক সংকটে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে শরৎ বিহারী সমন্বিত প্রতিবন্ধী স্কুল। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় স্কুলটি। ওই সময় থেকে এখন পর্যন্ত ব্যক্তিগত অনুদানের টাকায় স্কুলটি পরিচালিত হয়ে আসছে। নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারীবৃন্দ সরকারি বেতনের আশায় বছরের পর বছর বিদ্যালয়ে শ্রম দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন পরেও সরকারি কোন সুযোগ সুবিধার ব্যবস্থা না হওয়ায় চরম অর্থনৈতিক সংকটে পরেছেন শিক্ষক কর্মচারীবৃন্দ। কেউ অন্যের দোকানে কাজ করে কেউবা আবার কৃষি কাজ করে কোন রকম জীবন যাপন করছেন। এর জন্য বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। স্কুলটি বন্ধ হয়ে গেলে প্রায় ২ শত প্রতিবন্ধী শিশুর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়বে। অতি দ্রুত বিদ্যালয়টিকে সরকারি সুযোগ সুবিধা দিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন প্রতিবন্ধী শিশুদের অভিভাবক বৃন্দ। যাতে তাদের প্রতিবন্ধী শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। তারাও যেন আর দশটা সাধারণ শিশুর মত পেতে পারে জ্ঞানের আলো। তাই তো এই বিদ্যালয়ের জন্য দরকার জরুরী ভিত্তিতে সরকারি অনুদান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!